নেত্রকোনার বারহাট্টায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ১৪ বছর বয়সি এক কিশোরীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকালে সাহতা ইউনিয়নের বোয়ালজানা গ্রামের আতহারুল উলুম মাদ্রাসায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকাল ৩টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষে কিশোরীটিকে মুহতামিম মাওলানা কবির আহমেদের সঙ্গে দেখা যায়। এতে স্থানীয় কয়েকজনের সন্দেহ জন্ম নেয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ঘটনার পরই মাওলানা কবির আহমেদ পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তারা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় তদন্ত শুরু করেছে।