রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার পরিবর্তে মাদ্রাসায় ক্লাস নেন তার মামা আসমত আলী।
অভিযোগের আরও একটি দিক হলো, দায়িত্ব পালন না করেও জীবন নিয়মিত বেতন-ভাতা গ্রহণ করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ এ নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, জীবন বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জিএস পদে প্রার্থী হিসেবেও রয়েছেন। এমন সময় তার বিরুদ্ধে এ রকম অভিযোগ উঠায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে।
মাদ্রাসার কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, “শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েও তিনি নিজে ক্লাস নেন না। তার পরিবর্তে অযোগ্য ব্যক্তিকে দিয়ে ক্লাস নেওয়ানো হচ্ছে যা সম্পূর্ণ অবৈধ।”