ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভের প্রেক্ষাপটে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। রাতের বেলা সার্চলাইট ব্যবহার করে এলাকা পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা।
গুরুত্বপূর্ণ চেকপোস্ট ও সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিশেষ করে কাঁটাতারের বেড়া নেই এমন সীমান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরাও রাতভর সীমান্তে পাহারা দিচ্ছেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গুঞ্জনকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও সরকারি কোনো সূত্র থেকে এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলেও রয়েছে কঠোর নিয়ন্ত্রণ।
সূত্র: ের ভাষ্য