বিএনপি এবং আওয়ামী লীগ উভয় রাজনৈতিক দলই সংসদীয় আসন এবং মন্ত্রিত্বের ‘লোভ’ দেখিয়ে তাদের জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি ‘পীরসাহেব চরমোনাই’ নামে পরিচিত। তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে রাজনৈতিক জোট করার সম্ভাবনা নেই। ১ নভেম্বর রোববার বিকেলে বরিশালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।