জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞা পৌর শহরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিশেষ পোশাক পরা কিছু ব্যক্তিকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে, যা স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষজন ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় বিএনপির একাধিক নেতা হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, হেলমেট পরে আলাদা পোশাক পরা এসব ব্যক্তিরা আসলে কারা এবং কেন তারা এমন আচরণ করছেন?
সূত্র: ে জানা গেছে