বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁদের মধ্যে এ সাক্ষাৎ হয়। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে সিঙ্গাপুরের হাইকমিশনার রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা জানান। আলোচনায় আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য, রুহুল কবির রিজভী বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকের এ সাক্ষাৎ কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, দুই পক্ষের মধ্যে আলোচনার বিস্তারিত বিষয়াদি এখনও জানা যায়নি। তবে পরস্পর সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ ফুটে উঠেছে এ বৈঠকে।