জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
বুধবার তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যাপক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্য ব্যবহার বাড়ানো গেলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন যে পাট একটি প্রাকৃতিক ও জীবাণু বিযুক্তকারী ফাইবার হওয়ায় এটি পরিবেশ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারে। এই প্রসঙ্গে তিনি বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন ঘুরে দেখার আহ্বান জানান।