
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম এক নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে মুফতি আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে অধ্যাপক আবুল হাশেম হঠাৎ মাথা ঘুরে মঞ্চে লুটিয়ে পড়েন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে বা স্ট্রোক করে মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। অধ্যাপক আবুল হাশেম দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।