সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে ঘিরে স্ত্রী দাবি করা এক নারীকে নিয়ে চলমান আলোচনার মধ্যে এবার তালাকের নোটিশ ও কথিত কাবিননামা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন রনি। শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া ওই স্ট্যাটাসে গোলাম মাওলা রনি দাবি করেন, কথিত স্ত্রী ফারজানার সঙ্গে তার কোনো বৈধ সম্পর্ক নেই। এছাড়া তিনি প্রকাশ্যে তালাকের নোটিশ এবং কথিত কাবিননামার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।