প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে অধিবেশনের গুরুত্বপূর্ণ আলোচনা, বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ সংবাদ সম্মেলনের বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।