পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। ইরানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের বরাতে শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইরানের নৌবাহিনী দাবি করেছে, দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সামুদ্রিক সীমান্ত সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।