পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশে আহমেদ মোস্তাফা নেমান বলেন, “পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।” তিনি দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।