পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করা হয়েছে। এলাকাবাসী ও সহপাঠীরা সোমবার দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ আন্দোলনে অংশ নেন। সড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ রাখার ফলে দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। যানজটে সাধারণ যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়।