ইসরাইলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন মারাত্মক অনিশ্চয়তার মুখে। আসন্ন সংসদ নির্বাচনে তার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক প্রশ্ন। বর্তমান নির্বাচনী প্রচারণায় হামাসের ৭ অক্টোবরের হামলাকালে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতা প্রধান ইস্যু হয়ে উঠেছে।
প্রায় ১,২০০ নিরাপরাধ নাগরিকের প্রাণহানি ঘটেছিল ওই হামলায়। ঘটনার পর থেকেই নেতানিয়াহু তীব্র রাজনৈতিক সমালোচনা ও জনরোষের মুখোমুখি হচ্ছেন। অনেক বিশ্লেষক মনে করছেন, এই ঘটনা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সে সময় দেশের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকাও প্রশ্নের সম্মুখীন হয়েছে। নেতানিয়াহু সরকারের ব্যর্থতাকে কেন্দ্র করে ইসরাইলের রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ভর করবে ইসরাইলিদের এই ঘটনা সম্পর্কিত মনোভাবের ওপর। সাম্প্রতিক জরিপগুলোতে তার দলের সমর্থনে কিছুটা ভাটা দেখা যাচ্ছে, যদিও চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।
সূত্র: অ্যাক্সিওস