রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের চিঠিতে দায়িত্ব শেষ হওয়ার ৮ দিন পর নিজের দপ্তর ছাড়লেন রাকসুর ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দপ্তর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফেসবুক পোস্টে আম্মার লেখেন, “প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগন্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে দায়িত্ব দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।”