জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগের পর সামান্তা শারমিন নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন। সম্প্রতি তিনি ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এই বৈঠকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জেডিপিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের নেতৃত্বাধীন জেডিপি গত ৩ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। সামান্তা শারমিন জানিয়েছেন, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরের পর। এ বিষয়ে তিনি আরও সময় নিতে চান তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য।