দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দক্ষিণ চীন সাগরের আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) নিয়ে আলোচনা শেষ করতে পারেনি আসিয়ান ও চীন। ফিলিপাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আলোচনা অব্যাহত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে দুটি পক্ষ খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়নের জন্য আসিয়ান ও চীনের মধ্যে দুই দশকেরও বেশি সময় ধরে আলোচনা চলছে। এই অঞ্চলটিকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা ও জটিলতা বিরাজমান। আচরণবিধি প্রণয়নের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করছে দুই পক্ষ। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠা করা যায়নি।
সূত্র: reuters