দক্ষিণ কোরিয়ার আনসান শহরে অবস্থিত সিরাতুল মুস্তাকিম মসজিদে বিশেষ ধর্মীয় বয়ান দিয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সদস্য শনিবার বাদ এশার নামাজের পর তার বয়ানে মানব সৃষ্টির উদ্দেশ্য, পার্থিব জীবনের তাৎপর্য ও পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
মাহমুদুল হোসাইন তার বয়ানে উল্লেখ করেন, “মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা।” তিনি দুনিয়ার জীবনকে পরীক্ষার স্থান হিসেবে আখ্যায়িত করে বলেন, “এ জীবনের প্রতিটি মুহূর্তই পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ।”
মসজিদের ইমাম ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বয়ানে তিনি কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বাংলাদেশি প্রবাসীসহ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মাওলানা মাহমুদুল হোসাইন বর্তমানে দক্ষিণ কোরিয়া সফররত রয়েছেন। তার এ বয়ান স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।