বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়েতে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, এই শীর্ষ বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করা ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে।
এদিকে, বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিমধ্যেই বেশ মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এবারের শীর্ষ বৈঠকে এই সম্পর্ককে আরও গতিশীল করার বিষয়টি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।