ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও কনসার্ট শেষে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২টায় উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে এ বিস্ফোরণ ঘটে। ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে দেখা যায়, বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিলেন। তবে কারেন্ট স্ট্যাটাস সিকিউরিটি অফিসার বলেন, \"খুব বেশি লোকজনের উপস্থিতির কারণে যখন এটি ঘটল, তখন আতঙ্কের সৃষ্টি হয়।\