ইংরেজি কবি জুলিয়া এ. এফ. কার্নির “Little Things” কবিতার ভাবানুবাদ করে বলা যায়, “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।” অর্থাৎ, ছোট ছোট জিনিস একসময় প্রকট রূপ ধারণ করে। আজকের এই আলোচনা ছোট্ট কিন্তু মারাত্মক এক সংক্রমণকারী কীট নিয়ে: মশা। ভূমণ্ডলের এই ক্ষুদ্র প্রাণীটি নানা রোগের বাহক, যার মধ্যে ডেঙ্গু অন্যতম। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যেমন নিয়মিত ফগিং ও জনসচেতনতা কর্মসূচি চালাচ্ছে, তেমনি আমাদেরও নিজেদের সচেতন হতে হবে। মশার বংশবিস্তার রোধে আমাদের ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখা, ড্রেন পরিষ্কার করা এবং পানি জমতে না দেওয়ার মত ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সূত্র: রাইজিংবিডি)