ঢাকার নির্ধারিত সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্স ছাড়া কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, “আপনার কাছে যদি কোনো লাইনম্যান, চাঁদাবাজ এসে হকারদের কাছ থেকে টাকা দাবি করে, তাকে আমার কাছে নিয়ে আসবেন।”
রোববার দুপুরে রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় এক অভিযান কালে তিনি এ কথা জানান। ডিএসসিসি প্রশাসক স্পষ্ট করে দেন যে, অপরিকল্পিতভাবে ফুটপাথ দখল করে হকারদের ব্যবসা চলবে না।
তিনি আরও বলেন, “আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান চালাচ্ছি।” এ সময় তিনি নগরবাসীকে অনুরোধ করেন, ফুটপাথ অবরোধকারী কারো বিরুদ্ধে কর্পোরেশনকে অবহিত করতে।