জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের দেওয়া বক্তব্যকে “কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট” বলে আখ্যায়িত করেছেন। তিনি ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এটি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে বলা বক্তব্য বলে উল্লেখ করেন জুবায়ের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।