টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে চোরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ।
সোমবার (২ নভেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা চালানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন হয়ে চুরির ঘটনায় তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।
সখীপুর বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “ট্রান্সফরমার চুরি বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ যদি চোরকে ধরিয়ে দেয়, তাকে পুরস্কৃত করা হবে।”
সূত্র: ে জানা গেছে