কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি ধ্বংস করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল এতে অংশ নিয়েছে।