ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি। এতে সংগঠনটির জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মহারাজপুর ইউনিয়নের কাজী সোহরাবসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের প্রাপ্য অধিকার এবং পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।