জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার এর হারিয়ে যাওয়া ল্যাপটপ অক্টোবর ১৩ তারিখ সকালে পুলিশ কর্তৃক তাকে ফেরত দেওয়া হয়েছে। পুলিশ প্রধান ইন্সপেক্টর জেনারেল মো. আলী হোসেন ফকির বিপিএম পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন। এই অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে আগমনকারী ক্রিল গত ২৩ সেপ্টেম্বর তাঁর ল্যাপটপটি হারানোর পর পুলিশের সহায়তায় তা উদ্ধার করা হয়।