প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকট মোকাবিলা ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।”
রবিবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন। এদিন তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এই তহবিল গঠনের ঘোষণা দেন সরকার প্রধান। তিনি বলেন, “আমাদের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে।”