ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয় থেকে এ র্যালি শুরু হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিতে গাজীপুর-৫ আসনের সংসদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীরা স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এ উপলক্ষে তারা দেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই দিনটিকে স্মরণ করে দেশপ্রেম ও সংহতির বার্তা ছড়িয়ে দেন।