কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জানা গেছে, চলন্ত মোটরসাইকেল থেকে কিছু নিক্ষেপের পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন আরোহীরা। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেছেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণ হয়নি, বরং একটি ট্রাকের চাকা ফেটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার ২১ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে viral হয়েছে। ভিডিওতে দেখা যায়, থানার গেটের সামনে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যাচ্ছে। পুলিশ ঘাঁটি থেকে দৌড়ে আসা পুলিশ সদস্যদেরও দেখা গেছে।
ওসি মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “এটা কোনো বিস্ফোরণ নয়, বরং পার্ক করা একটি ট্রাকের চাকা ফেটে গেছে। এই ধরনের গুজব ছড়ানো বন্ধ করতে হবে।” তবে স্থানীয়রা দাবি করছেন, তারা স্পষ্ট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং স্লোগান দিতে শুনেছেন।