তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এর দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সতর্ক করে বলেন, “এলপিজির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির এই ধারা চলতে থাকলে জনগণ শীঘ্রই খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।”
সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে প্রকাশিত এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পাটওয়ারী এলপিজি সিলিন্ডারের মূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছানোর বিষয়ে সরকারের তরফে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, “সাধারণ মানুষের জন্য এলপিজি ক্রয় করা দিনদিন কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে জনগণের ধৈর্য্য রেখে বসে থাকার কোনো কারণ নেই।” তার মতে, সরকারকে অবিলম্বে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশে গত কয়েক মাস ধরে এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য বড় চাপ তৈরি করেছে।