পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নে ওই বাড়িতে আগুন লাগানো হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে মধ্যরাতে নিষিদ্ধ যুবলীগ নেতার বাড়িতে আগুন লাগানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পুলিশ মোতায়েন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: ে জানা যায়