গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে বলে শহীদ ওসমান হাদি আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। আজ তার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। বরং বিচারের দাবিকে আড়াল করার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন।