গোপালগঞ্জ শহরের একটি ভাড়াবাড়ি থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ভয়াবহ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেফালী বেগম (৪০) নামের ওই নারী তেঘরিয়া কালী মন্দিরের পাশের মিলন খানের ভাড়া বাসায় থাকতেন।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বেশ কিছুদিন আগে মৃত্যু ঘটেছে শেফালী বেগমের। তবে সঠিক মৃত্যুর কারণ ও সময় জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।