রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। এদের পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার দলের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে। গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গুলশানের একটি বাড়ি থেকে তাদের এ অভিযান পরিচালিত হয়। বাড়িটি নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এরপরই তারা অভিযান চালিয়ে বাড়িটি ঘেরাও করে এবং সন্দেহজনক ব্যক্তিদের আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।