দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেঘনা আলম তরুণ প্রজন্মের মধ্যে একজন পরিচিত রাজনীতিবিদ হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। টিভি টকশো, রাজনৈতিক বাস্তবমুখী আলোচনা এবং নারী হিসেবে রাজনীতির সংগ্রামের মাধ্যমে তিনি ইতোমধ্যে তরুণ সমাজে নিজের একটি সুপ্রতিষ্ঠিত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত কিছু ব্যক্তিকে নিয়ে তিনি মন্তব্য করেছেন। তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং বিএনপির প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।