কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদের ভাওয়াইয়া গান নিয়ে কয়েক দিনের উৎসব আয়োজনের পরিকল্পনা করছে সরকার। শুধু জন্মবার্ষিকী পালন নয়, দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণে এ উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আব্বাসউদ্দীন আহমদের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী উল্লেখ করেন, আব্বাসউদ্দীনের গান বাংলা সংস্কৃতির অমূল্য সম্পদ এবং তা সংরক্ষণ ও প্রচারে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাওয়াইয়া গানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি শিল্পীদের উৎসাহিত করারও পরিকল্পনা রয়েছে।