পাবনা সদরের আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে হাটের হাজারাদার ও কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা আব্দুস সালাম এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুষ্পপাড়া হাটের ইজারাদারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কিছু অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে তাদের গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর দুর্বৃত্তরা অবস্থান করে না ঘণ্টা খানেক পর পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনার পর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।