বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে আমাদের দিকে ফিরে এসেছে। আমরা তাদের কোনোভাবেই নিরাশ করবো না।
শুক্রবার সাভারের পঞ্চবটী আশ্রমে শহীদ মজনু ফাউন্ডেশনের আয়োজনে ৪৬টি পূজা মণ্ডপের পূজারিদের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও উল্লেখ করেন, সরকারের কাজের মাধ্যমেই সনাতন ধর্মাবলম্বীদের মন জয় করা সম্ভব হবে। তিনি তার দলের পক্ষ থেকে সবসময় ধর্মীয় সংখ্যালঘুদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।