শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যসহ সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক শাহ আলম সরকার যৌথভাবে এ আদেশ জারি করেন। বহিষ্কারাদেশে বলা হয়েছে, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে শরীয়তপুর পুলিশ সুপারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং অগ্রহণযোগ্য আচরণ হিসাবে বিবেচিত হয়েছে। এখন পর্যন্ত এই বিষয়ে মতিউর রহমান সাগরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: ে জানা গেছে