যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে পারস্য উপসাগরের সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলোতে আক্রমণের পরিকল্পনা করেছে ইরান। দেশটির দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান কেবলমাত্র আঘাত হানেই ক্ষান্ত হবে না, বরং মেরামতের কাজে বাধা সৃষ্টি করে যোগাযোগব্যবস্থায় দীর্ঘস্থায়ী সমস্যা তৈরিরও চিন্তাভাবনা করছে।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার এই পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রস্তুত। এর মাধ্যমে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগর অঞ্চলে সমুদ্রতলের ইন্টারনেট কেবলগুলো আন্তর্জাতিক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যদি সত্যিই এগুলো আক্রমণ করে, তাহলে শুধু স্থানীয় পর্যায়েই নয়, বৈশ্বিক যোগাযোগব্যবস্থাও ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে।