আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর তদন্তের মুখে। সংস্থাটির শত শত মিলিয়ন ডলারের সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিশেষ করে ফ্লোরিডাভিত্তিক কোম্পানি ট্যুরপ্রোডএন্টার এলএলসি-এর মাধ্যমে করা লেনদেনগুলো নজরে এসেছে তদন্তকারীদের। প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৬০ মিলিয়ন ডলারের মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ ফুটবল দলের পরিচালনায় ব্যয় হয়েছে বলে দাবি করা হলেও বাকি অর্থ বিভিন্ন ভুয়া কোম্পানির মাধ্যমে পাচার হওয়ার অভিযোগ উঠেছে। এএফএ সভাপতি ক্লাউডিও 'চিকি' তাপিয়ার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা রয়েছে আর্জেন্টিনাতেই। বিশ্বকাপ চলাকালীন এই তদন্ত আর্জেন্টাইন ফুটবলের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।