ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে চালানো হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়েছেন হামেদ মির্জাঈ নামের এক ইরানি যুবক। এই বেদনাদায়ক ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন তার ২৬ বছর বয়সী স্ত্রী মোহাদেসেহ। তারা সম্প্রতি একটি সন্তান নেওয়া এবং নতুন করে সংসার পাতার পরিকল্পনা করছিলেন।
ধ্বংসস্তূপের স্মৃতিচারণ করতে গিয়ে হামেদ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেন, “বোমা হামলার পর সাত দিন ধরে আমি স্ত্রীসহ পরিবারের সদস্যদের মৃতদেহ খুঁজেছি। আমার পুরো জীবনই যেন এখানে দাফন হয়ে গেছে।”
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হামেদের মতো অসংখ্য সাধারণ নাগরিক এই সংঘাতের বলি হচ্ছেন, যাদের জীবন এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ হামলার ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা দেশ এই হামলার দায় স্বীকার করেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হামেদ ন্যায়বিচার ও শান্তির আকুতি জানিয়েছেন।
সূত্র: আলজাজিরা