প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে জুলাই গণঅভ্যুত্থানের আহত বীরদের সুচিকিৎসায় যেন কোনো ধরনের গাফিলতি বা অবহেলা না হয়, সেদিকে সরকারের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, হাজারো মানুষের রক্তদান ও পঙ্গুত্ব বরণের ওপর দাঁড়িয়েই আজকের সরকার ও রাষ্ট্রব্যবস্থা গঠিত হয়েছে। তাই জুলাই যোদ্ধাদের চিকিৎসায় কোনো গাফিলতি বা অবহেলা করা যাবে না। নাহিদ ইসলাম আরও বলেন, এই বীর যোদ্ধারা আমাদের ইতিহাসের অমূল্য সম্পদ এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে।