বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে অংশ নিয়েছেন। এসময় তিনি বলেন, “বিদ্যুৎ না হলে উন্নয়ন হবে না, আবার সস্তা জ্বালানি না হলে সস্তা বিদ্যুৎ হবে না। সুতরাং আমাদের যেটা সস্তা, সেটাতেই আমরা যাব।” তিনি আরও বলেন, “এখন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে যেসব প্রযুক্তি আসছে, আপনি যদি সেসব প্রযুক্তি ব্যবহার করেন, তবে কোনো সমস্যা নেই।” মন্ত্রী বিভিন্ন প্রকার জ্বালানির ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন এবং সকল প্রকারের জ্বালানির ব্যবস্থাপনায় সচেষ্ট থাকার কথা বলেন।