তুরস্কের আন্তালিয়া শহরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে শুরু হওয়া এ বৈঠকটি রাত পৌনে ৮টায় সমাপ্ত হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এ বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরুর প্রাক্কালে। দুই নেতা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তুরস্ক সফররত রয়েছেন। এ সফরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান তুলে ধরছেন এবং বৈশ্বিক নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করছেন।