দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, খুন, রাহাজানি ও সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। বিএনপি সরকারের আমলে নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলার দিকে নজর না দিয়ে বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত রয়েছেন, যা তার নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা মাত্র।