অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়কের দু’পাশ বন্ধ করে আন্দোলন করছে রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, অবরুদ্ধ অধ্যক্ষ ডক্টর মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করেছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।