রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। পিওএইচএস ১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ি সংলগ্ন আড়াইতলা ভবনে গতকাল সোমবার রাতে শুরু হওয়া এ অভিযানের ফলে বাড়িটিতে চলমান ডিজে পার্টি বন্ধ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টি আয়োজনের পাশাপাশি মাদক ও নারী নিয়ে আসা হতো। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: আজকের পত্রিকা